ভ্যালেটাইন্স ডে যারা পালন করে তারা গাধা", বললেন দিলীপ ঘোষ
দি নিউজ লায়ন ;"রাধা কৃষ্ণের প্রেম বিশুদ্ধ প্রেম, হাজার হাজার বছর ধরে আমরা তা পুজো করে আসছি! আমরা রামী-চন্ডীদাসের প্রেমকে স্মরণ করি। কিন্তু, পাশ্চাত্য সংস্কৃতির এই ভ্যালেটাইন্স ডে (Valentine's Day) যারা কিছু না বুঝেই পালন করে, তারা সব এক একটি বোকা-গাধা। তারা জানেনা, এই সংস্কৃতি চাপিয়ে দেওয়ার মূলে ব্যবসায়িক মুনাফা আছে। আজকের দিনে কোটি কোটি টাকার ব্যবসা হয়।
একটা ৫ টাকার গোলাপ ৫০-১০০ টাকায় বিক্রি করা হয়!" রবিবার এই ভাষাতেই, ভালোবাসার দিন 'ভ্যালেনটাইন্স ডে' কে কটাক্ষ করলেন মেদিনীপুরের সাংসদ তথা বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। রবিবার সকালে খড়্গপুরে "চা চক্রে" হাজির হয়ে তিনি ভারতীয় সংস্কৃতির ঐতিহ্য কে স্মরণ করেন এবং তাকে রক্ষা করার পরামর্শ দিয়ে এই তৎপর্যপূর্ণ মন্তব্য করেন। তিনি বলেন, "আমাদেরই পকেট কেটে আমাদের উপর বিদেশি সংস্কৃতি চাপিয়ে দেওয়ার অপচেষ্টা হচ্ছে। তাই, যারা এইসব পালন করে তাদের আমি বলি বোকা, গাধা।"
এরপরই, মেদিনীপুরের সাংসদ দিলীপ বাবু আজকের দিনটিকে 'পুলওয়ামা দিবস' (Pulwama Day) হিসেবে স্মরণ করার কথা বলেন। প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৯ এর ১৪ ই ফেব্রুয়ারি কাশ্মীরের পুল ওয়ামা'য় সেই ভয়াবহ জঙ্গি হামলা ঘটেছিল। যার ফলে, ভারতমাতার ৪০ জন বীর সৈনিক শহীদ হয়েছিলেন। সাংসদ দিলীপ ঘোষ অবশ্য বলেন, "এই মারণ হামলার পরই ভারত ঘুরে দাঁড়িয়েছে। পাকিস্তান'কে বুঝিয়ে দিয়েছে ভারতের শক্তি। চীনও বুঝে গেছে ভারতের দম। তাই গর্বিত ভারতীয় হিসেবে ভারতীয় সংস্কৃতি পালন করুন, তাকে রক্ষা করুন।"
এদিকে, বিজেপির রাজ্য সভাপতির এই মন্তব্য'কে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল নেতৃত্ব। তৃণমূল যুব কংগ্রেসের পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি প্রসেনজিৎ চক্রবর্তী বলেন, "যিনি মা দুর্গা'র অস্তিত্বকে স্বীকার করেন না, তাঁর মুখে ভারতীয় বা হিন্দু সংস্কৃতি সম্পর্কে বক্তব্য বেমানান। আর ওনাদের নরেন্দ্র মোদী বাবুই তো এদেশে পাশ্চাত্য সংস্কৃতি, কর্পোরেট কালচার ঢোকাচ্ছেন।
ট্রাম্প ছিলেন মোদী বাবুর সব থেকে বড় বন্ধু। করোনা'র আগে তো উনি দেশের থেকে বিদেশেই বেশি সময় কাটিয়েছেন। আর দেশে ফিরেই একটার পর একটা দেশীয় সংস্থা বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন অথবা তা বেসরকারিকরণ

Post a Comment